Articles by "Life & Style"


নিউজ ডেস্ক:  যুবতি মেয়ে একজন আলেমকে প্রশ্ন করলো।
মেয়েঃ সৌন্দর্য যদি লুকিয়েই রাখতে হবে,
তবে কেন নারীকে স্রষ্টা এতো সৌন্দর্য দিলেন?
আলেমঃ মা-মনি বলছি। আগে বলো, তোমার হাতে কী?আর এরকম কচ্ছপের মতো হাটছো কেন?

মেয়েঃ এগুলো ডিম। জোরে হাটলে ভেঙ্গে যাবে তো, তাই।
আলেমঃ ভাঙলে অসুবিধা কী ? ডিম ভেঙ্গেই তো খেতে হবে।

মেয়েঃ কী যে বলেন ভেঙ্গে গেলে তো সর্বনাশ। ডিম যাবে, রাস্তাও নষ্ট হবে। কেউ আবার তাতে পিছলে পড়ে আমাকে গালি দেবে।
আলেমঃ তার মানে, তুমি কি ডিম ভেঙ্গে খেতে চাও না?

মেয়েঃ খেতে হলে আমি এই রাস্তায় ভাঙবো কেন! বাসায় নেয়ার পর আম্মুকে দিবো।আম্মু রান্নার সময় ভেঙ্গে রান্না করবেন।

আলেমঃ দেখো মা-মনি সামান্য একটা ডিম ভাঙ্গার জন্য নির্দিষ্ট স্থান এবং পাত্র আছে। সবাই তা জানে। অথচ সৃষ্টিজগতের শ্রেষ্ঠ জাতি নারীর সৌন্দর্য যেথায় সেথায় প্রদর্শন করবে !

নির্দিষ্ট স্থান এবং পাত্র থাকবে না। সেটা কি যুক্তিযুক্ত হল? শোনো মেয়ে নারীদেরও সৌন্দর্য প্রদর্শনের জন্য, নির্দিষ্ট স্থান ও পাত্র আছে।সেখানেই সৌন্দর্য প্রদর্শন করো, অন্য কোথাও না।

এখানে নারীর সৌন্দর্য প্রদর্শনের স্থান হল ঘর। আর নারীদের সৌন্দর্য দেখার একমাত্র অধিকার তার স্বামীর। আর অন্য কারো সে অধিকার নাই । ইসলাম নারীর জন্য পর্দা ফরজ করে দিয়েছে।

ঘরের বাহিরে যেতে হলে অবশ্যই পর্দা করতে হবে তোমার সৌন্দর্য যেন অন্য কেউ না দেখে। তুমি তোমার সৌন্দর্য যেখানে সেখানে প্রদর্শন করতে পার
বেনা। আর যাকে তাকে তোমার সৌন্দর্য দেখাতে পারবেনা।

অতএব, তুমি সৌন্দর্য প্রদর্শন করবে তোমার স্বামীর জন্য তাও নির্দিষ্ট স্থানে। অন্য কোথাও নয়।

স্টাইলহিল/এসএইএস



নখ কামড়ানোর অভ্যাস ছোটদের ক্ষেত্রে বেশি দেখা যায়। কিন্তু এই অভ্যাস থেকে দূরে সরে নেই বড়রাও। অনেক প্রাপ্তবয়স্ক ব্যক্তিরও নখ কামড়ানোর অভ্যাস থাকে। আমাদের নখে অনেকরকম জীবাণু থাকতে পারে। আর নখ কামড়ানোর মাধ্যমে সেসব জীবাণু সহজেই শরীরে প্রবেশ করতে পারে।

বড়রা নখ খেলে আমরা বুঝতে পারি যে, কোনোরকম উদ্বেগ বা উত্কণ্ঠা থেকেই এমন কাজ করছেন তারা। তবে বিজ্ঞানীদের আবিষ্কারে শুধু এটি বাজে অভ্যেস হিসেবেই থাকেনি, বরং এর সঙ্গে এক অদ্ভুত ব্যক্তিত্ব ফুটে উঠেছে। নখ কামড়ানো মানুষেরা কিছুটা আলাদা বৈশিষ্ট্যের হয়ে থাকেন।

বিজ্ঞানীদের ভাষায় এটি অনিকোফাগিয়া নামে পরিচিত। তারা বলছেন, কলম চিবুনো, নিজের চুল টানা এমনই স্বভাবের ভাগে পড়ে নখ খাওয়া। এরা শুধু স্ট্রেস বা উদ্বেগই নয়, এক ধরনের পারফেকশনিস্ট হন।

মন্ট্রিল বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা একে বলেছেন, নখ খাওয়া মানুষেরা রিল্যাক্স করতে পারেন না, যেকোনো কাজ করতেই থাকেন। সেই কাজের গতিটাই ধরে রাখতে চান তারা।

আবার অনেকেই একঘেয়েমি কাটানোর জন্যও নখ খান। অনেকে আবার খুব আনন্দ-উচ্ছ্বাসে নখ খেয়ে ফেলেন। তবে যে কারণেই নখ খাওয়ার অভ্যাস থাকুক না কেন, এটি ত্যাগ করারই পরামর্শ দিয়েছেন গবেষকেরা।
স্টাইলহিল/এসএই


সময় পেলেই সেলফি কিংবা গ্রুপ ছবি। তারপর পোস্ট হয়ে যায় ফেসবুক বা ইন্সটাগ্রামে। স্মার্টফোনে কয়েকটি অ্যাপ থাকলেই আপনার এই ছবিটি হতে পারে আরো সুন্দর।
আজ আপনাকে জানাবো ছবি সম্পাদনার জন্য দরকারি ৫টি অ্যাপের কথা। যা আপনার ছবিকে আরো আকর্ষণীয় করে তুলবে। সাথে ডাউনলওড লিঙ্ক দেয়া হলো:-
প্রিজমা: ছবিকে অন্য নতুনত্ব দেওয়ার জন্য সব থেকে ভালো অ্যাপ এটি। যার সাহায্যে আপনার ছবিকে পেন্টিং, স্কেচের মতো এফেক্ট দেওয়া যায়। এই অ্যাপে অনেকগুলো ফিলটার রয়েছে। প্রিজমা অ্যাপ আইওএস এবং অ্যানড্রয়েড দুই অপারেটিং সিস্টেমেই পাওয়া যায়।
রেট্রিকা: এই অ্যাপেও ব্যবহারকারীরা ছবিতে অনেক ধরনের এফেক্ট দিতে পারবেন। এই অ্যাপের সাহায্যে আপনি সরাসরি ছবি তুলতেও পারবেন। অ্যাপের ফিচারের সাহায্যে আপনি ছবিকে আরও ভালো এডিট করতে পাবেন।
ক্যান্ডি ক্যামেরা: এই অ্যাপের মাধ্যমে আপনি ছবিতে ১০০ এফেক্ট আর ফিল্টার লাগাতে পারবেন। এর ফিল্টারের মধ্যে বিউটি ফিকেশনের মতো এফেক্টও রয়েছে। ফলে আপনার সেলফি আরও ক্লিয়ার আর সুন্দর হয়ে উঠবে।
টেলিপোর্ট ফটো: এই অ্যাপের সব থেকে বিশেষ ফিচার হচ্ছে এর সাহায্যে আপনি নিজের ছবির ব্যাকগ্রাউন্ডও পরিবর্তন করতে পারবেন। এই অ্যাপ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে থাকে। ফলে আপনি ছবির রংও পরিবর্তন করতে পারবেন।
ইউক্যাম মেকাপ: এই অ্যাপে এমন একটি ফিল্টার আছে যার সাহায্যে আপনি ছবিতে মেকআপও করতে পারবেন। ছবিতে লিপস্টিক লাগাতে পারবেন, আইব্রো শেপও বদলে দিতে পারবেন।

নিউজ ডেস্ক: জাম্বুরা বিভিন্ন নামে পরিচিত বাংলাদেশে। একেক অঞ্চলে একেক নাম। যেমন- জাম্বুরা, বাতাবি লেবু, বাদামি লেবু, ছোলম, বড় লেবু ইত্যাদি। লেবু যত প্রকারের আছে, তন্মধ্যে এই জাম্বুরা হচ্ছে সর্বাপেক্ষা পুষ্টিগুণসমৃদ্ধ। এতে সবচেয়ে বেশি আছে ভিটামিন সি। জাম্বুরায় ভিটামিন সি রয়েছে ১০৫ মিলিগ্রাম। কাগজি লেবু, পাতি লেবুতে আছে ৬৩ মিলিগ্রাম। কমলাতেও আছে ৩৪ মিলিগ্রাম, কামরাঙ্গাতে ৬১ মিলিগ্রাম, আমড়াতে ৯২ মিলিগ্রাম। 

আনারস, আমলকী ও এ ধরনের ফলে যে পরিমাণ ভিটামিন সি আছে, তার চেয়ে বেশি রয়েছে জাম্বুরায়। বেশ কিছুদিন ধরেই বাজারে দেশীয় ফল জাম্বুরা পাওয়া যাচ্ছে। সাইট্রাস গোত্রের এই ফলটি একাধারে যেমন পুষ্টিকর, তেমনি রয়েছে এর নানাবিধ ঔষধিগুণ। রোগ নিরাময় আর স্বাস্থ্য সুরক্ষায় জাম্বুরা বিশেষভাবে কার্যকর। জাম্বুরার বৈজ্ঞানিক নাম সাইট্রাস প্যারাডিস্ট।

পুষ্টি উপাদান : জাম্বুরা ভিটামিন সি ভিটামিন এ ও পটাসিয়ামের বেশ ভালো উৎস। এ ছাড়া অন্যান্য ভিটামিনের মধ্যে ফলিক এসিড, পাইরিডক্সিন ও থায়ামিনও রয়েছে উল্লেখযোগ্য মাত্রায়। সেই সাথে আছে খানিকটা আয়রন, ক্যালসিয়াম, কপার ও ফসফরাস।

ফাইটোনিউট্রিয়েন্টস ও অন্যান্য উপাদান : লাল রঙের জাম্বুরা নানা রকম ফাইটোনিউট্রিয়েন্টসে সমৃদ্ধ। এগুলোর অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- ফ্ল্যাভোনয়েড, নারিঞ্জেনিন ও নারিঞ্জিন। রয়েছে লাইকোপেন, বিটা ক্যারোটিন, জ্যান্থিন ও লিউটিন। আরো আছে খাদ্য আঁশ পেকটিন।

স্বাস্থ্য তথ্য
পেকটিন রক্তের কোলেস্টেরল কমাতে সাহায্য করে। এ ছাড়া এটি ল্যাক্সেটিভ হিসেবে কাজ করে শরীরের দূষিত পর্দাথগুলো শরীর থেকে বের করে দিতে সহায়তা করে। 

* ভিটামিন এ ও ফ্ল্যাভোনয়েড দৃষ্টিশক্তির জন্য আবশ্যক। এ ছাড়া ভিটামিন এ নিশ্চিত করে ত্বকের স্বাস্থ্য ও মিউকাস মেমব্রেনের সুস্থতা।
* ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে, সাথে সাথে রক্ষা করে ক্ষতিকর ফ্রি রেডিক্যালস থেকে। এ ছাড়া আয়রন শোষণেও এটি সহায়তা করে।

* লাইকোপেন তেজষ্ক্রিয় রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে ত্বককে রক্ষা করে। 

ঔষধি গুণ, ওজন নিয়ন্ত্রণ : জাম্বুরা শরীরে মেটাবলিজম বাড়িয়ে দেয়, ফলে ওজন নিয়ন্ত্রণে রাখা সহজ হয়। এতে রয়েছে এমন কিছু এনজাইম, যা ফ্যাট পুড়িয়ে ফেলতে সাহায্য করে। তা ছাড়া অত্যধিক পানি ও স্বল্প সোডিয়ামের উপস্থিতি একে ওজন কমানোর কার্যকরী খাবার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ক্যালিফোর্নিয়ার নিউট্রিশন অ্যান্ড ম্যাটাবলিজম সেন্টারের এক গবেষণায় প্রমাণিত হয়েছে, শুধু খাবার গ্রহণের ৩০ মিনিট আগে এক গ্লাস জাম্বুরার জুস খেয়ে ১২ সপ্তাহে ওজন কমানো সম্ভব দুই থেকে পাঁচ কেজি পর্যন্ত।

হৃদরোগ নিরাময় : জাম্বুরায় আছে পেকটিন নামক এক ধরনের খাদ্যআঁশ, যা শরীর থেকে ক্ষতিকর কোলেস্টেরল বের করে দিতে সাহায্য করে। এ ছাড়া ফাইটোনিউট্রিয়েন্ট লিমোনয়েড ক্ষতিকর কোলেস্টেরল এলডিএলের উৎপাদন ব্যাহত করে। আর পটাসিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। এভাবে জাম্বুরা বা এর জুস নিরাময়ে বিশেষ ভূমিকা পালন করে।

প্রোস্টেটের অসুখ নিরাময়ে : প্রোস্টেটের ক্যান্সারসহ নানা রকম অসুখ নিরাময়ে জাম্বুরা অত্যন্ত উপকারী বলে প্রমাণিত হয়েছে। এতে আছে লাইকোপেন, যা এক ধরনের ক্যারোটিনয়েড রঞ্জন, এটি ক্যান্সার টিউমার ধ্বংসে শক্তিশালী ভূমিকা পালন করে। লাইকোপোনের কার্যক্ষমতা বাড়িয়ে তোলে ভিটামিন সি-এর উপস্থিতি, যা জাম্বুরায় ভালো মাত্রায় আছে। অ্যান্টিঅক্সিডেন্ট নারিঞ্জেনিন প্রোস্টেট ক্যান্সার কোষের বৃদ্ধি বাধাগ্রস্ত করে। এশিয়ান জার্নাল অব ক্লিনিক্যাল নিউট্রিশনে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, যারা প্রতিদিন লাইকোপেন সমৃদ্ধ ফল যেমন- জাম্বুরা ও গ্রিন টি পান করে, তাদের প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হওয়ার প্রবণতা অন্যদের তুলনায় ৮২ থেকে ৮৬ শতাংশ কমে যায়।

আর্থ্রাইটিস প্রতিরোধ : জাম্বুরায় স্যালিসাইলিক এসিড আছে, যা শরীরের অজৈব ক্যালসিয়াম ভাঙতে সাহায্য করে। ফলে এগুলো কার্টিলেজ ও জয়েন্টে জমাট বাঁধতে পারে না, তাই আর্থ্রাইটিস হওয়ার প্রবণতা কমে। আর্থ্রাইটিস নিরাময়ের জন্য প্রতিদিন এক গ্লাস জাম্বুরার জুসের সাথে এক চা চামচ আপেল সিডার ভিনেগার মিশিয়ে খেলে উপকার পাওয়া যায়। কিডনি ও গলব্লাডারের পাথর অপসারণে : ব্রিটিশ জার্নাল অব নিউট্রিশনে প্রকাশিত এক গবেষণায় জানা গেছে, প্রতিদিন দুই থেকে চার কাপ জাম্বুরা, আপেল ও কমলার জুস খেলে কিডনিতে পাথর হওয়ার আশঙ্কা কমে যায়। এ ছাড়া এটি গলব্লাডারের পাথর দ্রবীভূত করে শরীর থেকে বের করে দিতে সাহায্য করে।

বর্ষাকালে ঠাণ্ডায় সর্দি লাগলে : বাতাবি লেবু বা জাম্বুরা খেলে উপকার হয়। এ ছাড়া অল্প গরম পানিতে লেবুর রস দিয়ে খেলেও সর্দি কমে যাবে। দৈনিক ভাতের সাথে লেবুর রস খেলেও উপকার হয়। বর্তমানে আমাদের দেশে প্রচুর জাম্বুরা পাওয়া যায়। দামও কম। আসুন বিদেশী কমলা ও মাল্টা না খেয়ে যত দিন জাম্বুরা পাওয়া যায়, তত দিন জাম্বুরা খেয়ে ভিটামিন সি’র অভাব পূরণ করি।
লাইফ স্টাইল/এসএসইচ

নিউজ ডেস্ক: "যদি আপনার দীর্ঘ ও সুস্থ জীবনযাপন করার আগ্রহ থাকে তবে আপনাকে রাতের ভালো ঘুমের জন্য বিনিয়োগ করা উচিত" ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের স্নায়ুবিজ্ঞান ও মনোবিজ্ঞান বিষয়ের অধ্যাপক ম্যাথিঊ ওয়াকার এমনই বলেছেন। একশো বছর আগে মানুষ যতটা ঘুমাতো এখন মানুষ ঘুমায় তার চেয়ে কম।

বর্তমান উন্নত বিশ্বে যে সমস্ত রোগ মানুষের জীবন কেড়ে নিচ্ছে আলজেইমার্স, ক্যান্সার, কার্ডিওভাসকুলার ডিজিজ, ওবেসিটি, ডায়াবেটিস, বিষণ্নতা, উদ্বেগ এবং আত্মহত্যা-এ সবকিছুর সাথে ঘুমহীনতার গভীর সম্পর্ক আছে।
তবে ঘুম হতে হবে স্বাভাবিক, ঘুমের ওষুধ খেয়ে ঘুম নয়। ঘুমের ওষুধ হতে পারে ক্যান্সার, সংক্রমণের কারণ। আমরা পর্যাপ্ত বিশ্রাম না নিলে শরীর ও মস্তিস্ক কাজ বন্ধ করে দেয়।

এখন মানুষ আগের চেয়ে অনেক কম ঘুমায়। মানুষের সময় কম। সুস্বাস্থ্যের জন্য একজন ব্যক্তির সাধারণভাবে সাত থেকে নয় ঘণ্টা ঘুমানো প্রয়োজন। এটা সৃজনশীল কাজ এবংমানসিক স্বাস্থ্যের জন্যও জরুরি।

সাতঘণ্টা কম সময় ঘুমালে নিজের শরীর ও মস্তিস্তে তার প্রভাব নিজে অনুভব করতে পারবেন: রোগ প্রতিরোধ ক্ষমতা, কর্মক্ষমতায় প্রভাব পড়বে। প্রচুর বৈজ্ঞানিক উপাত্ত আছে যা প্রমাণ করছে যে, পর্যাপ্ত এবং ভালো ঘুম শারীরিক ও মানসিক স্বাস্থ্যের সাথে কত নিবিড়ভাবে জড়িত।

এখনো আমাদের অনেকেই জানি না কিভাবে এবং কেন আমরা চাইলেই ঘুমাতে পারিনা। এবং ভালো ঘুমের জন্য কী করতে পারি? ঘুম কিন্তু কেবল বালিশে মাথা রাখার ব্যাপার নয়। ঘুমাতে পারছেন না- এমন মানুষের সংখ্যা বিশ্বজুড়ে বাড়ছে।

প্রফেসর ওয়াকার "হোয়াই উই স্লিপ" বা কেন আমরা ঘুমাই" শিরোনামে বই লিখেছেন, তিনি বলেছেন, বিশ্বের একটা বিশাল অংশ অন্ধকারে জেগে থাকে। যে ঘুম তাদের নষ্ট হচ্ছে, সেটা যে পূরণ করা দরকার, সেটা তারা ভাবে না। তারা মনে করে, 'যা গেছে তা গেছে'।

কিন্তু কীভাবে আরও ভালোভাবে ঘুমানো যায়, সেটা কিন্তু আপনি শিখতে পারেন। বিজ্ঞানীরা বলছেন যদি নিজের অভ্যাসকে পাল্টে ফেলতে পারেন, তাহলে আপনি সাথে-সাথেই এর সুফল পাবেন।

ভালো ঘুমের জন্য প্রফেসর ওয়াকারের পরামর্শগুলো---

১. প্রতিদিন একই সময়ে বিছানায় যাওয়া এবং বিছানা ছাড়া

প্রতিদিন রাতে একটি নির্দিষ্ট সময়ে ঘুমাতে যেতে হবে। আবার সকালে একটি নির্দিষ্ট সময়ে রোজ বিছানা ছাড়তে হবে।প্রতিদিন একই সময়ে ঘুম থেকে ওঠা বেশি গুরুত্বপূর্ণ কারণ এটা ঘুমানোর সময়কালকে নিয়মিত রাখবে। কারণ দিনের শেষে একটা নির্দিষ্ট সময়ে গিয়ে ঘুম-ভাব চলে আসবে।

২. নিজেকে অন্ধকারে ডুবিয়ে দিন

মেলাটোনিন-এমন এক জটিল ধরনের হরমোন যা ভালো, স্বাস্থ্যকর ঘুমের জন্য দরকার আর তার জন্য প্রয়োজন অন্ধকার। দুর্ভাগ্যজনকভাবে, আমরা নিয়মিতভাবে বৈদ্যুতিক আলোর মাঝে ডুবে আছি। কিন্তু ঘুমের জন্য সহায়ক পরিবেশ তৈরি করতে পারে যে কেউ ঘুমাতে যাওয়ার এক ঘণ্টা আগে ঘরের বাতি কমিয়ে দিয়ে।

স্ক্রিন থেকেও লগ অফ করতে হবে, কেননা তা বিশেষ করে নীল আলোর বর্ণচ্ছটায় পরিপূর্ণ, যা মেলাটোনিনকে প্রতিরোধ করতে অত্যন্ত শক্তিশালী। সুতরাং ঘুমানোর পূর্বে একঘণ্টার মধ্যে কোন ধরনের নীল আলো থাকা যাবে না।

৩. শীতল আরামদায়ক পরিবেশ

ঘুমের অভাব আমাদের মস্তিষ্ক এবং দেহে নাটকীয় প্রভাব ফেলে। ঘুমানোর জন্য শীতল পরিবেশ দারুণ ভূমিকা রাখে।
ঘুমানোর আগে শরীরের জন্য আরামদায় শীতল পরিবেশ তৈরি করতে প্রয়োজনে কক্ষে তাপমাত্রা কমিয়ে আনতে হবে।

৪. ঘুমের জন্য বিছানা তৈরি

আপনার মস্তিককে এমন একটি বার্তা দিন যে "বিছানা মানেই ঘুম।" বিছানা সারারাত ধরে এপাশ-ওপাশ করা আর আর ঘুমানোর আশায় শুয়ে থাকার জন্য নয়।

যদি ২০ মিনিটের মধ্যে ঘুম না আসে, তাহলে বিছানা ছেড়ে উঠে পড়ুন এবং অন্য কিছু করুন। হতে পারে হাঁটাহাঁটি, কিংবা হালকা মেজাজের কিছু পড়া-যতক্ষণ না ঘুমের জন্য তৈরি হচ্ছে শরীর ও মন।

৫. কফির মত উদ্দীপক কোনকিছু বর্জন

নিয়মিতভাবে আমরা প্রচুর পরিমাণে উদ্দীপক পানীয় যেমন কোলা, কফি খাচ্ছি। স্নায়ুতন্ত্রে ওপর এসবের উত্তেজক প্রভাব অজানা নয় কারো।

ঘুমানোর সময়ে থেকে ১২ ঘণ্টা আগে এসব খাওয়া বন্ধ করতে হবে। হ্যাঁ প্রফেসর ওয়াকার কঠিন ভাবে ১২ ঘণ্টার কথাই বলেছেন।

কেননা এর প্রভাব শরীরে থেকে যায় দীর্ঘ সময়। কফি পানের ছয় ঘণ্টা পরও রক্তে তা যে পরিমাণে থেকে যায় তা আধা গ্লাস এক্সপ্রেসো পানের সমান। আর নয় ঘণ্টা পরে তা থাকবে তিন-চতুর্থাংশের সমান। তাই আপনার রক্ত প্রবাহ থেকে এটি পুরোপুরি সরাতে আপনার ১২ ঘণ্টা দরকার!

৬. অ্যালকোহলে নজর রাখুন

জনপ্রিয় বিশ্বাসের বিপরীতে গিয়ে বলতে হবে, অ্যালকোহল আপনার ঘুম আনতে বা সত্যিকার রিল্যাক্স দিতে কোনও সাহায্য করবে না।

অ্যালকোহল পান করে যে ঘুম আসবে তা আপনাকে শক্তি-দায়ক ঘুম যেমন দেবে না, এবং তা নানারকম স্বপ্নের দ্বারা আপনার ঘুমে ব্যাঘাত ঘটাবে।
স্টাইল হিল/এসএইচ

sytle hill

{facebook#https//www.facebook.com/sahadatsayeed} {twitter#https//www.twitter.com/sahadatsayeed} {google-plus#https//www.google_plus.com/sahadatsayeed} {pinterest#https//www.pinterest/sahadatsayeed} {youtube#https//www.youtube.com/sahadatsayeed} {instagram#https//www.instagram.com/sahadatsayeed}

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget