Articles by "Literature"


মাথার উপর ছায়া হয়ে
মেঘের মতো থাকো,
শত বিপদ আসে যদি
আগলে তুমি রাখো।

নিজের দুঃখ লুকিয়ে তুমি
মিষ্টি করে হাসো,
তোমার চেয়েও, তুমি আমায়
বেশি ভালোবাসো।

এই জীবনে তুমি আমার
একটি বটবৃক্ষ,
তোমায় ছাড়া জীবন আমার
একেবারে রুক্ষ।





লেখা-পড়া শিখে আমি 
হব অনেক বড়,
আমায় বড় হতে হলে
শিখতে হবে আরো।

পড়া-লেখা শিখে তবে 
মানুষ হতে চাই,
সবার দু:খে দু:খী হয়ে
পাশে থাকতে চাই।

সবার ভালবাসা পেয়ে 
হব আমি ধন্য,
প্রয়োজনে জানটা দেবো
মাতৃভূমির জন্য।

স্টাইল হিল/এসআইএ


কালবৈশাখী ঝড়ের বেগে
উড়ে যাক অন্যায়,

চারিপাশটা ভরে উঠুক
ন্যায়-নীতির বন্যায়।


নতুন করে বাঁচতে শিখি
নীট আন্ড ক্লিনে,
নিজেকে যেন খুঁজে পাই
অন্যে বিলীনে।


এসো সবে শপথ করি
পহেলা বৈশাখে,
দলে দলে ছুটি যেন
সত্য-সুন্দর বাঁকে।

স্টাইল হিল/এমএস



ভোট হলে নোট ছাড়া
জোট হয় তাহারই-
কোট হয় বাহারী,
ফলমূল খিচুড়ি বা
রেডি থাকে আহারই।

হাতে গায়ে শোভা পায়
পাঞ্জাবি তসবি-
কাছে এসে বসবি,
যত থাক গায়ে ঘাম
গায়ে গা ও ঘষবি।

নেতা বলে বড় কথা
নেত্রীও কম না-
ছাড়ে আর দম না,
তার কাছে ফেল মারে
রেসকোর্স-রমনা।

স্বপ্নের ঘোরে ডোবে
ভাগ্যের চাকাটা-
অবিরাম গা খাটা,
আশা নিয়ে বাসা বাঁধে
আজীবন থাকাটা।
স্টাইল হিল/এসএইচ


একটা পাখি কয় না কথা
উড়তে মানা উড়তে আজ
এক লাটিমে বারুদ জমে
ঘুরতে মানা ঘুরতে আজ।

একটা ফুলে দুঃখ জমে
ফুটতে মানা ফুটতে আজ
মৃত্যুভয়ে একটা প্রাণীর
ছুটতে মানা ছুটতে আজ।

একটা দেশে ডাক এলো তাই
দাও খুলে আজ দাও খুলে
লোহার শেকল, খাঁচার ঝাপি
দাও তুলে আজ দাও তুলে।

যুদ্ধে গেলো লক্ষ শিশু
একটা মায়ের কোল থেকে
লক্ষ প্রাণে বারুদ জ্বলে
একটা বাবার বোল থেকে।

এমনি করেই আজকে স্বাধীন
উড়াই কেতন বিশ্বে আজ
তোমায় দেখি সবুজ মাঠে
আদরমাখা দৃশ্যে আজ। 

স্টাইল হিল/এসএইচ




সন্ধ্যার তীরে একলা বসে

ভাবি নিরালায়,
কত স্বজন হারিয়ে গেল
কালের মহালায়।

সন্ধ্যার পাড়ে এলে পরে
ভেসে ওঠে ছবি,
ছোটবেলার কত স্মৃতি
মনে ওঠে সবই।

সন্ধ্যা তারই পেটের ভেতর 
নিল কত বাড়ি,
তাইতো আমি রাগ করছি
নদীর সাথে আড়ি।

স্টাইল হিল/এসএস





তোমার জন্য রক্ত দিয়েছি
হে স্বাধীনতা,
তবুও কেন এখনও দেখি
তোমার পরাধীনতা।

তোমার জন্য রক্ত দিয়েছি
হে স্বাধীনতা,
তবুও কেন এখনও দেখি
তোমার পরাধীনতা।

দ্ব্যর্থ কণ্ঠে বলতে পারো না
ন্যায়-সত্যের কথা,
অন্যায়ের কাছে আগের মতো
তোলো না আর মাথা।

কতো মা ছেলে হারালো
কান্না নিয়ে বুকে,
তোমার আশায় জীবন গেলো
আশায় আশায় থেকে।

কবে বলো আসবে তুমি
হে স্বাধীনতা,
পরাধীনতা মাড়িয়ে আবার
বলবে ন্যায়ের কথা।


রাজনীতি মানে নাকি রাজার নীতি। আর একটু  বিশ্লেষন করলে আমরা বুঝি নীতির রাজা বা শ্রেষ্ঠ নীতি অর্থাৎ সর্বশ্রেষ্ঠ নীতির আদর্শে যে নীতি গঠিত হয় সেটাই রাজনীতি। কিন্তু  আমরা  দেখছি রাজনীতি মানে নীতি-নৈতিকতাহীন নেতা ও রাজনীতি। রাজকীয় নীতি রাজনীতি থেকেই বের হয়। রাজনীতির সাথে নেতা ওতোপ্রোতভাবে জড়িত। নেতা ছাড়া রাজনীতি কল্পনাই করা যায় নায়। যাদের হাত ধরে নীতি সংসদ ভবন থেকে বের হয়। তাদের থেকে যদি নীতি-নৈতিকতা নির্বাসন হয়। তাহলে দেশ ও জাতির কল্যান তো হবেই না, হবে দেশ ও জাতির গোরস্থান।

আসছে সিটি করর্পোরেশন নির্বাচন বিভিন্ন কোম্পানীর বিজ্ঞাপনী অফারের মত নানা লোভনীয় অফার দিয়ে যাচ্ছেন প্রার্থীরা। রাস্তার বিলবোর্ড ছেয়ে গেছে তাদের নানা প্রতিশ্রুতির ফুলঝুড়িতে। এখন ভাববার বিয়য় আপনি কি তাদের প্রতিশ্রুতিতে ভুলে নীতিহীন নেতা নির্বাচন করবেন, না সৎ, যোগ্য নীতিবান নেতা নির্বাচন করবেন।

নির্বাচন এলে প্রার্থীরা যেমন গাল ভরা প্রতিশ্রুতি দেন, তেমনি শোনা যায় তারা টাকার বস্তা নিয়ে হাজির হন ভোটারের দোর গোড়ায়। তখন তারা সবাইব্যস্ত থাকেন ধনী-গরীব,আবাল-বৃদ্ধ বনিতা সবার সাথে যোগাযোগ বৃদ্ধি করার। যার দিকে তারা কখন ফিরে তাকাতেন না তাদেরও তারা জাড়িয়ে ধরেন, বুকে টেনে নেন।

বিভিন্ন জাতীয় ও সিটি করর্পোরেশন নির্বাচনে প্রার্থীদের নানা ধরনের তথ্য গণমাধ্যমের কল্যানে সবার সামনে উন্মোক্ত। দেখা যায় প্রার্থীর আয়ের চেয়ে স্ত্রীর বা অন্য আত্মীয়- স্বজনের আয় বেশি। তার মানে কি দাঁড়ায়  অবশ্যই সে আয়ের হিসাব গোপন রাখছে।

এছাড়াও নানা ধরনের দুর্নীতি, খুন, রাহাজানীর মামলাতো তার উপর আছেই। কারো কারো নামে দেখা যায় ভুমি দখল, সরকারী কোষাগারে রাখা গরীবের খাবার মেরে দেয়ার অভিযোগ।  

আজকে রাজনীতির মাঠে নীতিহীন নেতার সংখ্যাই সবচেয়ে বেশী। তারা বিভিন্ন সংগঠনের ব্যানারে চাঁদাবাজী, টেন্ডারবাজীসহ নানা ধরনের অপকর্মের মহোৎসব পালন করে। সমাজসেবার নামে ফটোবাজি করে সমাজের বারোটা বাজায় এসব রাজনীতির নামে ঘৃন দালালরা। 

এমপি মন্ত্রীদের ছবির সাথে রঙচটা পোষ্টার ছাপিয়ে তারা বড় নেতা বনে যায়। অনুষ্ঠানের নামে চলে চাঁদা তোলার মহড়া। এসব নেতা স্বার্থের জন্য কারো পায়ে মাথা ঠেকাতেও দ্বিধা করে না। আবার   স্বার্থের জন্য কারো কপাল ফাটাতেও দ্বিধা করে না।

কাম টু দ্যা পয়েন্ট, এ ধরনের নেতা কি আসলেই  আপনার নেতা হওয়ার যোগ্য। সে কি থাকবে নির্বাচনের পর আপনার পাশে, নাকি সে নির্বাচন শেষে অচিনপুরে পারি জমাবে। কোন দিন খোঁজ খবর নিবে না। পাঁচ টাকার চা, দুই টাকা বিড়ি দিয়ে যদি আপনি ভোটটা অপাত্রে ফেলেন, তাহলে মনে রাখবেন আপনার এই সাত টাকা বিনিয়োগ করে সে কামাই করবে ৭ শত কোটি টাকা। সুতারং সময় এসেছে ঘুরে দাঁড়াবার যোগ্য নেতৃত্ব বেছে নেবার।

নীতিহীন রাজনীতিকরাই রাজনীতিকে আরও বেশী কলুষিত করেছে। এরা খুবই ভঙ্গুর চরিত্রের এবং সমাজে এদের তিক্ততাই বেশী। আজকের নেতারা নীতির চর্চা করেন না তাইতো জাতি আজ নৈতিকতাহীন ও মেধা শূন্য হয়ে পড়ছে। তারা তাদের লাভের আশায় দেশের বারোটা বাজাতে একটু চিন্ত্ওা করছে না। চাঁদাবাজ, টেন্ডারবাজ, খুনি,ছিনতাইকারী,মাদক ব্যবসায়ীরা যখন সমাজের নেতৃত্বে আসে তখন তারা মানুষের জন্য কি করবে? ধান্দাবাজদের নেতৃত্বে সমাজ কখনোই এগিয়ে যাবে না। তাই সমাজ থেকে এদের উৎখাত করতে হবে।

বাংলাদেশে মেধাবী সৎ, নীতিবান ভালো মানুষের অভাব নেই। যদি ভালো মানুষের চেয়ে খারাপ মানুষ বেশী হত, তাহলে ঘরবাড়ির চেয়ে জেলখানা বেশী থাকত। আসল কথা হচ্ছে অল্প কিছু খারাপ মানুষের দাপটে ভালো মানুষেরা নিশ্চুপ। এছাড়াও যারা ভালো মানুষ সেজে বসে আছে। তারাও আসলে ভাল মানুষ নয়- ভালো মানুষের মত অভিনয় করা খারাপ মানুষের দল। এদের ভয়ে বসে থাকলে চলবে না। মনে আপনি একা কিন্তু সবাই মিলে একা নই। সাহস করে এগিয়ে আসুন সঙ্গী পাবেন।

অনেকে জালিয়াতির মাধ্যমে রাষ্ট্রীয় মেডেলের সোনা মেরে, রাজউকের প্লট গ্রাস করে, বনের গাছ কেটে, বনের ভূমি নিজের নামে লিখিয়ে, চুক্তিবদ্ধ খুন অথবা গুম করিয়ে, মাদক ও সোনার চোরাচালানি করে, চাঁদাবাজির মাধ্যমে জোঁকের মতো রক্ত শোষণ করে কেউ রক্ষা পেয়ে যাবে-এটা কি কোন সভ্য-গণতান্ত্রিক সমাজে গ্রহনযোগ্য  হতে পারে? দেশের স্বার্থে, জনগণের মঙ্গলে, মানবতার স্বার্থে সমাজে শান্তি শৃঙ্খলা ও আইনের শাসন বজায় রাখার জন্য কোনটি উচিৎ আর কোনটি অনুচিৎ-এ সিদ্ধান্ত নেয়ার দায়িত্ব কার?  এ কথা ভাববার সময় কিন্তু এখনই।

মানুষ মাত্রই মুক্ত চিন্তার স্বাধীনতা, খাদ্যের স্বাধীনতা, পোশাকের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, সঙ্গী নির্বাচনের স্বাধীনতা চায়। কিন্তু আমাদের দেশের রাজনীতি মেরুকরণ হতে এখন কোন দলের মধ্যেই সচরাচরভিন্নœ মতাবলম্বী পাওয়া যায় না। সবাই প্রায় এক চরিত্রের লোক। এখানে স্বাধীনভাবে কেউ ভাল মানুষ খুঁজতে চায় না। সবাই গা ভাসিয়ে সবার সাথে তালে তাল মিলিয়ে চলে। এ ভাবেই আর কত দিন ?

যারা বাবা-মা, আত্মীয়-স্বজন,মুরব্বিদের মতের বাইরে যাওয়াকেই গর্বের মনে করতো কিংবা পরিবারের অবাধ্য হয়ে প্রেমিক-প্রেমিকার জন্য ঘর ছেড়েছেন তারাও এখন রাজনীতিতে এসে নানা ধরনের নীতি কথা বলছে। কেউ কেউ রাজনীতিতে এসেছে সন্ত্রাসীর মাধ্যমে। নানা ধরনের সন্ত্রাসী কর্মকান্ডের জন্য এলাকায় ছিল বিখ্যাত। তারা এখন রাজনীতির ময়দানে মানবসেবায় নামছে।

তাই এখন সময় এসেছে আপনি কাকে আপনার নীতির কারিগর বানাবেন। কে আপনার নেতা হবে। পাঁচ টাকার চা, দুই টাকার বিড়ি কাছে আপনার বিবেককে কিকিয়ে দিবেন। না সৎ, যোগ্য, শিক্ষিত লোক যদি আপনাকে কিছু নাও খাওয়াতে পারেন তাহলেও তাকে আপনার ভোটটা দিবেন, কারণ সে আপনাকে মনে রাখবে। আপনার জন্য কাজ করবে। আর যদি পাঁচ টাকার চা, পাঁচ শত টাকার কড়কড়া নোট, দুই টাকার বিড়িতে ভুলে যান বিবেক, তাহলে প্রস্তুত থাকুন এরা আপনার কিছুই কবরে এ ব্যপারে।
লেখক : সাংবাদিক ও লেখক

sytle hill

{facebook#https//www.facebook.com/sahadatsayeed} {twitter#https//www.twitter.com/sahadatsayeed} {google-plus#https//www.google_plus.com/sahadatsayeed} {pinterest#https//www.pinterest/sahadatsayeed} {youtube#https//www.youtube.com/sahadatsayeed} {instagram#https//www.instagram.com/sahadatsayeed}

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget